
চৌদ্দগ্রামে ছাত্রদলকে সু-সংগঠিত ও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত !
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন,আমার কোনো নেতা কর্মীর উপর অন্যায় ভাবে হামলা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। শহীদ জিয়ার নাম নিয়ে এখনো ষড়যন্ত্র করছে গুপ্ত বাহিনী। চৌদ্দগ্রামের ছাত্রদল কে আগামীদিনে আরও সু-সংঘঠিত এবং গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে। চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলা,পৌরসভা,ইউনিয়ন, ওয়ার্ড ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলকে সু-সংগঠিত করতে এক মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য তিনি এসব কথা বলেন।শনিবার(৬ জুন) বিকেলে চৌদ্দগ্রাম সদরের শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবুল হাছনাত মোহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েল।উপজেলা ছাত্রদল সেক্রেটারী আবির আবদুল্লাহ চৌধুরী ও পৌরসভা ছাত্রদল সেক্রেটারী গাজী আবদুল্লা আল যোবায়ের রায়হান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চুট্টু,উপজেলা ছাত্রদল সভাপতি ফখরুল ইসলাম ও পৌর ছাত্রদল সভাপতি শাহরিয়ার বাঁধন।