
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হলেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান মিজানুর রহমান সুমন !
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কৃতি সন্তান মিজানুর রহমান সুমন। তার এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়নে মেহেন্দিগঞ্জসহ বরিশাল অঞ্চলের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্ররাজনীতি থেকে শুরু করে যুবরাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন মিজানুর রহমান সুমন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য ও সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের (টুকু-আলীম) কমিটির সদস্য, (জুয়েল-হাবিব) কমিটির সহ-আপ্যায়ন সম্পাদক এবং (রাজিব-আকরাম) কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন। পরবর্তীতে তিনি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির (টুকু-মুন্না) কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে নবগঠিত (মুন্না-নয়ন) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা এবং সংগঠনের প্রতি তার নিষ্ঠা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার এই পদোন্নতি মেহেন্দিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। মিজানুর রহমান সুমনের এই অর্জনে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com