শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাউফলে একই পরিবারের তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়াল বিএনপি। 

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬



বাউফলে একই পরিবারের তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়াল বিএনপি। 

​পটুয়াখালীর বাউফলে বাবা-মা হারিয়ে মানবেতর জীবনযাপন করা তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। তাদের এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করেন বাউফল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ১৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি সয়াবিন তেল, ৩টি লুঙ্গি, ৩টি গেঞ্জি, ৩টি গামছা, ২ কেজি মুড়ি, ৮ কার্টন বিস্কুট, ৩ প্যাকেট চানাচুর এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী। সহায়তা গ্রহণ করেন মৃত রতন দাসের তিন প্রতিবন্ধী ছেলে—নিদু দাস, সাধন দাস ও রিপন দাসের বড় ভাই সুজন দাস।স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটছিল ওই তিন ভাইয়ের। তাদের জীবনসংগ্রামের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দেয়।এ বিষয়ে স্থানীয় তরুণ অমিত দাস জানান, “তিন ভাইকে বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করতে দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। এরপরই আমি সহযোগিতার আবেদন জানাই। উপজেলা প্রশাসন, সাংবাদিক এবং সমাজের সচেতন মানুষের সহায়তায় বিষয়টি সবার নজরে আসে।”তিনি আরও বলেন, “আজ উপজেলা বিএনপির পক্ষ থেকে যে সহায়তা দেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই তিন ভাইয়ের নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের জন্য সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসা প্রয়োজন।”বাউফল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন বলেন, “তিন ভাইয়ের কথা জানতে পেরে আমর এখানে এসেছি এবং তাদের জন্য ১ মাসের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাউফলে যে কোন অসহায় মানুষের পাশে বাউফল উপজেলা বিএনপি সবসময় থাকবে।”উপজেলা বিএনপির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews