1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১, কারাগারে প্রেরণ ! - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুরের ৩ কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে: আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি ! সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা ! নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ! ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ! পাবনায় পদ্মা নদী থেকে বস্তা দিয়ে মোড়ানো কিশোরীর মরদেহ উদ্ধার ! নওগাঁ সদরে হাসুয়া নিয়ে ছিনতাই: কয়েক ঘণ্টার অভিযানে গ্রেফতার ১ জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু ! মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১, কারাগারে প্রেরণ ! ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  ! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত !

মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১, কারাগারে প্রেরণ !

এ কে সরকার,মেঘনা (কুমিল্লা) :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১, কারাগারে প্রেরণ !

কুমিল্লার মেঘনা উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ তোতা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ জুন দিবাগত রাতে মেঘনা থানা পুলিশের একটি দল উপজেলার রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। পরে রাত ১২টা ৫৫ মিনিটের দিকে রতনপুর গ্রামের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে তোতা মিয়াকে আটক করা হয়।তল্লাশিকালে তার শয়নকক্ষের মিটসেফের ওপর রাখা একটি কৌটা থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক তোতা মিয়া রতনপুর গ্রামের মৃত আতশ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মেঘনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ তোতা মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের উৎস এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট