শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শরীয়তপুরের ৩ কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে: আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬



শরীয়তপুরের ৩ কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে: আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি !

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শরীয়তপুরের তিন কৃতি সন্তান। এ খবরে জেলার রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শরীয়তপুর সদর উপজেলার আবদুল জব্বার খান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জাজিরা উপজেলার মাইনুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন জাজিরা উপজেলার রোকনুজ্জামান রোকন। তাদের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়ে তাদের সফলতা কামনা করেন। নেতাকর্মীরা বলেন, শরীয়তপুরের এই তিন নেতার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি জেলার রাজনীতির জন্য গর্বের বিষয়। তাদের নেতৃত্বে যুবদল আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews