1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী জাতীয়তাবাদী যুব দলে যোগদান ! - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী জাতীয়তাবাদী যুব দলে যোগদান ! ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ! শরীয়তপুরের ৩ কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে: আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি ! সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা ! নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ! ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ! পাবনায় পদ্মা নদী থেকে বস্তা দিয়ে মোড়ানো কিশোরীর মরদেহ উদ্ধার ! নওগাঁ সদরে হাসুয়া নিয়ে ছিনতাই: কয়েক ঘণ্টার অভিযানে গ্রেফতার ১ জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু ! মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১, কারাগারে প্রেরণ !

চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী জাতীয়তাবাদী যুব দলে যোগদান !

মাহবুবুর রহমান মিয়াজী,কুমিল্লা :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী জাতীয়তাবাদী যুব দলে যোগদান !

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের ২নং ওয়ার্ড লাউলাইশ গ্রামের মোহাম্মদ নজরুল ইসলাম জামায়াতে ইসলামী থেকে জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী যুব দলে যোগদান করেছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি কামরুল হুদা’র পক্ষ থেকে ৯ নং কনকাপৈত ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ যুবদলে যোগ দেয়ায় নজরুল ইসলাম কে আন্তরিক অভিনন্দন ও প্রান ঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয়তাবাদী যুব দলে সদ্য যোগদান করে নজরুল ইসলাম বলেন,আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্ব ভালো লেগেছে সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলে
যোগদান করি, আলহামদুলিল্লাহ। যোগদান অনুষ্ঠানে ফুল দিয়ে বরন করেন,৯ নং কনকাপৈত ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি কাজী মহিন উদ্দিন নয়ন, সহ-সভাপতি মহিন, কাজী শাহ আলম, মহিউদ্দিন,৩নং ওয়ার্ড যুবদল সেক্রেটারি মো: রাসেল ২নং ওয়ার্ড যুবদল সেক্রেটারি মিজানুর রহমান সহ এলাকার গন্যমাণ্য নেতৃবৃন্দ।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট