ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। আজ বুধবার (০৩ জুন ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে উপাচার্য শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে নোবিপ্রবির বর্তমান অবস্থান তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নোবিপ্রবির উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপাচার্য আগামী ২২ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য নোবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত