মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  !

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর তারা কর্মসূচি প্রত্যাহার করে সড়কের পাশে মানববন্ধন করেন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পদুয়ার বাজার অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহনচালকদের চরম দুর্ভোগে পড়তে হয়। বিক্ষোভকারীরা জানান, বিমানবন্দর-সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলছে। একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবরোধ চলাকালে স্থানীয় বাসিন্দা মীর হোসেন অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের চলাচলের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চান। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না। আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, ব্রিটিশ আমল থেকে এই জমি আমাদের মালিকানাধীন। তাহলে আমরা কেন অন্য কোনো কর্তৃপক্ষকে কর দেব? আমরা এই সমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান চাই। ‘নিজ ঘরে পরবাসী’ নামের সামাজিক সংগঠনের সভাপতি আশিক চৌধুরী বলেন, আমরা নিজ ভূমিতে অনেকটা পরাধীন অবস্থায় আছি। আমরা ১৩ টা গ্রামের মানুষ ভূমি সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাই। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অবরোধের ফলে সৃষ্ট যানজটের বিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তবে আমাদের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।  সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, সকাল থেকে আন্দোলনকারীরা মানববন্ধন করে। কেউ কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করে, পরে আমরা তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছি। মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপি নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, নিজ ঘরে পরবাসী সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩ টা গ্রামের কয়েক হাজার এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews