1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  ! কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের ! ​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন

ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার !

মো: মিশিকুল মন্ডল জয়পুরহাট :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার !

জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩১ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রত্যক্ষ নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশগ্রহণ করেন এসআই আবু সাঈদ, এসআই মন্টু রহমান, এসআই ইজার উদ্দিন, পিএসআই আরিফ হোসেন, এএসআই বেলাল হোসেন, এএসআই মামুন ইসলাম, এএসআই লাবলু ও সঙ্গীয় ফোর্স।প্রথম অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানাধীন আলমপুর ইউনিয়নের শিবপুর পূর্বপাড়া গ্রাম  মো: ইসমাইল হোসেনের বাড়ির সামনে রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ২১ (একুশ) পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মো: হাবিবুর রহমান মন্ডল ওরফে খাজা (৪৫) কে গ্রেপ্তার করা হয়। সে শিবপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।দ্বিতীয় অভিযানে, আলমপুর ইউনিয়নের অন্তর্গত শ্যামপুর টু সোহেলী বাজারগামী রাস্তার শ্যামপুর স্কুল থেকে ৫০০ গজ দক্ষিণ দিকে পাকা রাস্তার ওপর থেকে মো: সুমন মন্ডল (৩২) নামের আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ (দশ) পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সুমন মন্ডল ক্ষেতলাল থানার পৌলঞ্জ গ্রামের মো: নাসির উদ্দিন মন্ডলের ছেলে। ক্ষেতলাল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট