শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়!

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

নাটরে ভয়াবহ অগ্নিকান্ড!জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়!

গত ২৫ তারিখ ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডেমোহাম্মদ জহুরুল ইসলাম।পিতা মোঃ আব্দুল কাদের। উপজেলা নাটোর সদর।পোস্ট অফিস লক্ষীপুর হাট। গ্রাম কাঠালয়াবাড়ি। বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিয়েছে তাদের বহু বছরের কষ্ট, পরিশ্রম, স্বপ্ন আর সঞ্চয়।

আগুনে পুড়ে গেছে নগদ ক্যাশ টাকা, তার মায়ের, কার স্ত্রীর এবং তার ছোট ভাইয়ের স্ত্রীর স্বর্ণালংকার,তার দুই ভাইয়ের শিক্ষাজীবনের অমূল্য অরিজিনাল সার্টিফিকেট, জমির মূল দলিল, ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, বাইসাইকেল, রসুন, পেঁয়াজসহ সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র। আজ তাদের ঘরে অবশিষ্ট আছে শুধু পোড়া কাঠ, ছাই আর অসংখ্য স্মৃতির ধ্বংসস্তূপ।

সবচেয়ে বড় কথা, মহান আল্লাহর অসীম রহমতে আমরা সবাই প্রাণে বেঁচে আছি। কিন্তু এই ভয়াবহ ঘটনার আঘাতে তার মা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর চোখের জল আর অসহায় দৃষ্টি তাদের বুক আরও ভারী করে তুলছে।

ছবিতে যে দৃশ্যগুলো দেখছেন, সেগুলো কোনো সিনেমার দৃশ্য নয়; এগুলো তাদের জীবনের নির্মম বাস্তবতা। একটি পরিবারের দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সংগ্রামের ফসল কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে ছাই হয়ে যেতে পারে, তারই নীরব সাক্ষী এই ভিডিও।

আজ আপনাদের কাছে শুধু সহানুভূতি নয়, আন্তরিক দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাদের এই কঠিন পরীক্ষা মোকাবিলা করার শক্তি দান করেন এবং আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর তাওফিক দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews