
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে তিন রাউন্ড শর্ট গানের কার্তুজ ও পুলিশের ইউনিফর্ম সহ মোঃ সোহেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার ফাল্গুন করার দিঘির পাড়ে মাজারের সামনে পৌর এলাকার ৩নং ওয়ার্ড শ্রীপুর গ্রামের আবদুল জলিলের পুত্র মো: সোহেল (৩৫) একটি ট্রান্ক সহ সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করলে স্হানীয় লোকজন চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশকে সংবাদ দেয়।সংবাদ পেয়ে এস আই মোর্শেদুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহেলের সাথে থাকা ট্রাঙ্কটি খোলে ৩টি শর্ট গানের কার্তুজ,১টি পুলিশের ইউনিফর্মের শার্ট ও ১টি রিফ্লেকটিং বেল্ট জব্দ করা হয়।এ বিষয়ে বুধবার চৌদ্দগ্রাম থানায় অস্র আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত সোহেল কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com