শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬



ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সড়কে খড় শুকিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তৌহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম দুই ব্যক্তিকে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরদারপাড়া মোড় থেকে মনঝার বাজার হয়ে বিলেরঘাট পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ। অভিযানে সড়কের ওপর খড় শুকিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর দায়ে দুইজনের পাঁচশত টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

অভিযান চলাকালে সড়কে খড়, ধান বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর ফলে সৃষ্ট সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন সড়ক ব্যবহার করে কৃষিপণ্য শুকাতে না পারেন, সে বিষয়ে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রউফ বলেন, “সড়ক জনগণের চলাচলের জন্য। সড়কের ওপর খড় বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায় এবং মানুষের জীবন হুমকির মুখে পড়ে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন এবং সড়ক নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews