সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অভিযানে ১কোটি ১৩লক্ষ ৮০হাজার টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ। 

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬



কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অভিযানে ১কোটি ১৩লক্ষ ৮০হাজার টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচলনা করে থাকে।তারই ধারাবাহিকতায় ১ জুন রাত আনুমানিক ২ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধীনস্থ বিবির বাজার বিওপি’র আওতাধীন গোলাবাড়ি পোষ্ট এর টহল দল দায়িত্বপুর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে গোলাবাড়ি নামকস্থান হতে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় ৩১ হাজার ৫ শত পিস টাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লক্ষ ৮০ হাজার ৫শত টাকা। উল্লেখ্য জব্দকৃত মালামাল সমূহ বিধি মোতাবেক কাস্টমস এ জমা/ধ্বংস করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews