শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গত ১০ দিনে তারাগঞ্জে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু!

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬



গত ১০ দিনে তারাগঞ্জে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু!

 

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত ১০ দিনে পৃথক পাঁচটি ঘটনায় ৬ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।আত্মহত্যা, নদীতে ডুবে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, সড়ক দুর্ঘটনা এবং ঝুলন্ত মরদেহ উদ্ধারের এসব ঘটনায় উপজেলাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।২১ মে উপজেলার ডাংগীরহাট ইউনিয়নের খলেয়ানন্দগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে জয়া রানী পাল (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার লক্ষ্মণ পাল ও স্বপ্না রানী পালের মেয়ে এবং ডাংগীরহাট কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা সন্ধ্যায় ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।২৪ মে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোখলেসুর রহমান (৩৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। অটোরিকশা চার্জে দিয়ে পরে সংযোগ খুলতে গেলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।২৯ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর মাঝাপাড়া গ্রামের মৃত কালটা মামুদের ছেলে ইয়াছিন আলী (৬০)। গত ২০ মে রাতে বালাবাড়ি বাজার এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।একই দিন উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের কশিয়াবাড়ি এলাকার যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় দুই কিশোর। তারা হলো ডাংগীরহাট ইউনিয়নের কিসামত মেনানগর তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো: অহিদ ইসলাম (১৩) এবং নুর ইসলামের ছেলে মাসুদ (১৫)। ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে মারা যান।এদিকে, ২৯ মে রাতে উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের কাজীপাড়া গ্রামের ফেরদৌসী বেগম (৩০) বিষপানে মারা যান। তিনি একই এলাকার মো: হাসানুরের স্ত্রী এবং ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের অভিযোগ, স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তার সংসারে দুটি সন্তান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews