শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী  দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন!

গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা! 

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬



গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।রবিবার (৩১ মে ২০২৬) উপজেলার নাগেরপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যাতে সমাজের প্রতিটি মানুষ ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের নারী আসনের সংসদ সদস্য এ্যাড. শওকত আরা আক্তার উর্মি। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়তে সরকারের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জীবনে স্বস্তি এনে দিচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত আরা খানম।সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।এসময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews