
সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।
অনেকেই কোরবানির বিধান না জেনে নিজের স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিদের সঙ্গে গরু জবাই করে আমোদ ফুর্তি করে। বাংলাদেশের ৮৭% অসহায়, নির্যাতিত, নিপীড়িত, মজলুমের সংগঠন “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সামাজিক গণআন্দোলনের সংগঠন “দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির” উদ্যোগে প্রতিবন্ধী, দুস্থ ও মজলুমদের মাঝে ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে ঈদের দিন বিকাল ৪ টায় গোস্ত ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি উদ্ভোধন করে সংগঠনের সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, মানব সৃষ্টির মহান উদ্দেশ্যে প্রতিপালন, সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে মানুষের কল্যাণের জন্য মানুষ, পরকালীন মুক্তির জন্য সঠিক নিয়মে যাকাত প্রদান ও মজলুমের হক রক্ষা করাই কোরবানির শিক্ষা। সারোয়ার ওয়াদুদ চৌধুরী, স্বার্থপরতা, মিথ্যাচার, উশৃঙ্খলতা পরিহার করে দলীয়করণ ও আত্মীয়করণ মুক্ত— নৈতিক, মানবিক, কল্যাণ রাষ্ট্র গঠনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির জাতির মুক্তির সনদ ১১ দফা সমর্থন করার জন্য দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার দেশপ্রেমিকদের প্রতি আহ্বান জানান।এই সময় উপস্থিত ছিলেন উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, ড. জমিরুল আক্তার, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ওমর ফারুক বিএন, এড. গোলাম সারোয়ার, আফাজ উদ্দিন, হাসিব চৌধুরীসহ অনেকে।রবিবার পর্যন্ত প্রকৃত প্রতিবন্ধী ও মজলুমদের মাঝে গোস্ত ও নগদ অর্থ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com