বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে! 

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে! 

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদের বড় চালান উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বাবা-ছেলেকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন তাতীপাড়া এলাকার মৃত মেছের শেখের ছেলে আব্দুর রহিম (৫২) ও তার ছেলে রুবেল ইসলাম (৩১)।পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রুবেল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির শয়নকক্ষের ধানের স্তুপ থেকে ৯ বোতল এবং পাশের গোয়ালঘর থেকে আরও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।অভিযান চলাকালে রুবেল ইসলামকে খাটের নিচ থেকে আটক করা হয়। এসময় দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার, এসআই তপন রায়, এসআই ইমরান, এসআই নাসিম, এসআই সচিনসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্রের দাবি, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ডে তার পিতা আব্দুর রহিমও সহযোগী হিসেবে সম্পৃক্ত ছিলেন।দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ১৫ বোতল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে দেবীগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews