
চাটখিলে এসএসসি পরিক্ষার্থী তাসপিয়া নিখোঁজ হওয়ার ৫ দিনেও উদ্ধার হয়ন!
নোয়াখালীর চাটখিল উপজেলায় এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া আক্তার রাশেদা (১৬) নিখোঁজ হওয়ার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি| পরীক্ষা দিতে গিয়ে এভাবে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় রাশেদার পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে|
নিখোঁজ তাসফিয়া আক্তার রাশেদা নোয়াখালীর চাটখিল উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের রাশেদুল ইসলাম ওরফে ইমনের মেয়ে| সে স্থানীয় মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল|পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজে ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় রাশেদা| তবে পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পরও সে আর বাড়িতে ফিরে আসেনি| সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয়-¯^জনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না পেয়ে অবশেষে শুক্রবার রাতে রাশেদার মা লাইলী বেগম বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন|
নিখোঁজের পর ৫ দিন পেরিয়ে গেলেও এ স্কুলছাত্রীর কোনো সন্ধান বা উদ্ধার তৎপরতা দৃশ্যমান না হওয়ায় পরিবারের উৎকণ্ঠা দিন দিন বাড়ছে| এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, তিনি ব্যক্তিগত ছুটিতে থাকায় বিষয়টি সম্পর্কে পূর্বে অবগত ছিলেন না| তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন|
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com