1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি পদে এ্যাড. মৃধা নজরুল কবিরকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা ! গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে হাইকোর্টের নির্দেশ, ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির আদেশ ! রাজশাহী মহনপুর উপজেলায় রাস্তা নিয়ে জন গনের মধ্য বিবাদ সৃষ্টি  হয় ! ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ! কুমিল্লায় মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯! সোনারগাঁয়ে ডাম্পিং স্টেশন না থাকায় মারিখালি নদী দূষণের মুখে !  নগর ভবন বর্তমান স্থানেই চায় নগরবাসী ! সিলেটে বাড়ছে নদ-নদীর পানি,ভারী বৃষ্টির পূর্বাভাস !  সেনাবাহিনী- রোটারির উদ্যোগে সুবিধাবঞ্চিত চক্ষু রোগীরা পাচ্ছেন বিনামূল্যে অপারেশন ! সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ অনুষ্ঠিত !

পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্! 

ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্! 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সমগ্র দেশ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পাক পাঞ্জাতন আহলে বাইয়াত ঐক্য ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পবিত্র ঈদ-উল-আযহা আমাদের মাঝে শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে। আসুন আমরা সবাই ঈদের প্রকৃত মর্মবাণী হৃদয়ে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করি এবং বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখি।”তিনি আরও বলেন, “প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দ ও সুখের বার্তা বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। পবিত্র এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।”ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্ বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহিমায় মহিমান্বিত। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর মহান ত্যাগের ঘটনা মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রিয় বস্তুকে কোরবানি করার যে শিক্ষা ইসলাম দিয়েছে, তা আমাদের জীবনে আত্মত্যাগ ও মানবিকতার চর্চা বাড়াতে সহায়তা করে।”সবশেষে তিনি দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদের এই অনাবিল আনন্দ দেশের প্রতিটি মানুষের জীবনে ছড়িয়ে পড়ুক ঈদ মোবারক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট