
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে সহকারি সচিব !
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সহকারি সচিব মোঃ সফিউদ্দিন শেখ। শনিবার (২৩মে) নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তে সরেজমিনে বিভিন্ন কাজের পরিদর্শন করেন। পরিদর্শনে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা টিটো কুমার চৌধুরী, সাট-মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটর মোঃ আকাশ, অফিস সহায়ক মিজ চম্পা আক্তার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সহকারি সচিব মোঃ সফিউদ্দিন শেখ ও সফর সঙ্গীদের পরিদর্শনে সম্পূর্ণ টিটিসি ঘুরে দেখান নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ মোঃ মাসুদ রানা। এসময় আরো উপস্থিত ছিলেন, নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক আব্দুল মতিন ও মূখ্য প্রশিক্ষক মশিউর রহমানসহ অন্যান্য প্রশিক্ষকরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com