শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে চৌদ্দগ্রামে গ্রাহক ফোরামের মানববন্ধন !

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬



ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে চৌদ্দগ্রামে গ্রাহক ফোরামের মানববন্ধন !

ইসলামি ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে ইসলামি ব্যাংকের সামনে“ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম”-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা দেশের ইসলামি ব্যাংকিং খাতকে ঘিরে চলমান অনিয়ম, লুটপাট ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামি ব্যাংকিং ব্যবস্থাকে দুর্বল ও ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বক্তারা বলেন, “ইসলামি ব্যাংক এদেশের কোটি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধার জন্য এই খাতকে ধ্বংস করার যে অপচেষ্টা চালাচ্ছে, সচেতন গ্রাহক সমাজ তা কখনো মেনে নেবে না।”

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের বিশিষ্ট গ্রাহক কাজী মোঃ ইয়াছিন,বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন,ইমাম হোসেন, আবদুল্লাহ মোহাম্মদ মাছুম ও মো: ইয়াছিন প্রমুখ। বক্তারা আরও বলেন, ব্যাংকিং খাতে যারা লুটপাট ও অনিয়মের সঙ্গে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে সাধারণ গ্রাহকদের আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এসময় মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইসলামি ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews