শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড !

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬



গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড !

 

বরিশালের গৌরনদী উপজেলার ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এসিল্যান্ড  মোঃ মেহেদী হাসান। জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে  গৌরনদী উপজেলা ভূমি অফিস হিসেবে পরিচিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়টি দুর্নীতির আখড়ায় পরিণত হয়। এ নিয়ে তৎকালীন সময় একাধিক সংবাদপত্রে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে অফিসটিকে দুর্নীতি মুক্ত করা বা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।  গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম জানান, ২০২৪ এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৩১ আগষ্ট ২০২৫ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে যোগদান করেন মোঃ মেহেদী হাসান। তিনি একজন সৎ এবং দক্ষ কর্মকর্তা।

তার দক্ষ নেতৃত্বের ফলে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়টি এখন দুর্নীতিমুক্ত। উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা  জানান, এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে কাজ করানোর ফাঁকে ফাঁকে তাদের দুর্নীতির কৌশলগুলো চিহ্নিত করাসহ দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীদের শনাক্ত করেন।  এরপর এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান আর কার্যালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদেরকে অন্যত্র বদলি করে দিয়ে অপেক্ষাকৃত সৎ ও ভালো কর্মকর্তা-কর্মচারীদের ওই অফিসের পোস্টিং করান। এভাবে এসিল্যান্ড মোঃ মেহেদী হাসানের দীর্ঘ ৮ মাসের প্রচেষ্টার পর বর্তমানে ওই অফিসটি স প্রতিনিধি ম্পূর্ণ দুর্নীতিমুক্ত হয়েছে। এতে করে এখন শুধুমাত্র সরকারি ফি দিয়ে এলাকার জনসাধারণ সম্পূর্ণ ভোগান্তিমুক্ত পরিবেশে তাদের জমি-জমার মিউটেশনসহ জমি-জমা সংক্রান্ত সকল কার্যক্রম নির্বিঘ্নে করাতে পারছেন। উপজেলা সুন্দরদী মহল্লার বাসিন্দা রিপন মিত্র বলেন, এসিল্যান্ড মেহেদী হাসান স্যার সরকারি ফি নিয়েই আমার জমি জমা সমস্যার সমাধান করে দিয়েছেন। সরকারি ফি’র বাইরে কাউকে একটি টাকাও দিতে হয়নি। তিনি বলেন, অত্যন্ত সৎ এই মানুষটি তার অফিসটিকে দুর্নীতিমুক্ত করে এখন স্থানীয় জনগণের প্রশংসায়  ভাসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews