
বিলজানি কুঠিপাড়ায় রক্তাক্ত সড়ক: বাস-ড্রামট্রাক সংঘর্ষে ঝরল ৪ প্রাণ আহত ২৫ !
কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি কুঠিপাড়া এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী তানহা পরিবহনের একটি লোকাল বাস বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী বালুবাহী ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়।
ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং অন্তত ২৫ জন যাত্রী গুরুতর আহত হন।নিহতদের মধ্যে ফরিদপুর জেলার মুন্সীবাজার এলাকার জুনায়েতের মেয়ে নাবিলা (১৮) এর পরিচয় নিশ্চিত করা গেছে। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আহতদের স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বেশ কয়েকজন আহত ব্যক্তি নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।স্থানীয় বাসিন্দা ও আহতদের স্বজনদের অভিযোগ, ত্রিপলবিহীন বালুবাহী ট্রাক চলাচলের কারণে উড়ন্ত বালু চালকের দৃষ্টিসীমা ব্যাহত করে। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা দাবি করেন। এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিবহন নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।খোকসা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com