1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে  জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি ! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে  জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি !

আবু রায়হান,জয়পুরহাট :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬

ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে  জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি !

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট – ২০২৬। এ উপলক্ষে শুক্রবার রাতে জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় ক্যাফে অরেঞ্জ চাইনিজ রেস্টুরেন্টে চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করা হয়। জয়পুরহাট চ্যাম্পিয়নস লিগ কমিটির আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির ) জেলা কমিটির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে  বক্তব্য দেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এমএ ওহাব, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, জেলা ক্রীড়া  সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, আখতারুজ্জামান বাবু, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, ক্রীড়া সংগঠক সুব্বা সহ অন্যান্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলিম, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা কমিটির সভাপতি নুর – ই আলম, মানবাধিকার সংগঠক এডভোকেট আরাফাত হোসেন মনু, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান লিটন ও জাহিদুল ইসলাম জাহিদ, ক্রীড়া প্রেমি ও সুধীজন সহ চ্যাম্পিয়ন ট্রফি অংশগ্রহণকারী ৮ টি ক্রিকেট দলের খেলোয়াররা।জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি – ২০২৬ আসছে ঈদুল আযহার পরের দিন জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন করা হবে।  জয়পুরহাট চ্যাম্পিয়নস লিগ কমিটির আয়োজনে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দুই দিনের খেলায় অংশগ্রহণ করবেন, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল এমএ মডেল মাদ্রাসা, ভাদসা স্কুল, কেজি স্কুল, তেঘর স্কুল, খনজনপুর উচ্চ বিদ্যালয়, মাত্রাই উচ্চ বিদ্যালয়, মীরগ্রাম স্কুল। এ খেলায় চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইসমানি দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট