শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

শরীয়তপুর সদর উপজেলা বাসীসহ সকলকে ঈদুল আযহা উপলক্ষে সুলতান সরদারের শুভেচ্ছা ও অভিনন্দন !

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬



শরীয়তপুর সদর উপজেলা বাসীসহ সকলকে ঈদুল আযহা উপলক্ষে সুলতান সরদারের শুভেচ্ছা ও অভিনন্দন !

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলা বাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিনোদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সরদার পরিবারের সদস্য, লন্ডন প্রবাসী বিএনপি নেতা, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা মোঃ সুলতান সরদার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি, ভালোবাসা ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং জীবনে শান্তি, কল্যাণ ও রহমত দান করেন।” তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই আসুন, ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেই এবং মানবতার কল্যাণে একসাথে কাজ করি।” দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে সত্য, ন্যায় ও মানবতার পথে চলার প্রেরণা জোগাক। সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধ হই।” শেষে তিনি শরীয়তপুর সদর উপজেলা বাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর উদ্দেশ্যে বলেন, “সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহান আল্লাহ সকলকে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন দান করুন। আমিন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews