শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী  দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা, আহত – ২

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬



পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা, আহত – ২

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দায়িত্ব পালনের সময় গুজবের বিষাক্ত ছোবলে হামলার শিকার হয়েছেন মডেল থানার দুই পুলিশ সদস্য। মাদক, জুয়া ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহে গিয়ে স্থানীয় উত্তেজিত জনতার মারধরের মুখে পড়েন তারা। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন ও মূর্খাজোত সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল ও এএসআই তুহিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদা পোশাকে মোটরসাইকেলে করে ওই এলাকায় মাদক, জুয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহে যান দুই পুলিশ সদস্য। অভিযানের অংশ হিসেবে এলাকায় অবস্থানকালে তারা দেখতে পান একটি ইঞ্জিনচালিত ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে। মানবিক দায়বোধ থেকে তারা দ্রুত দুর্ঘটনাকবলিতদের উদ্ধারে এগিয়ে যান। কিন্তু উদ্ধার তৎপরতার মাঝেই পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। অভিযোগ উঠেছে, কিছু অসাধু ও দুষ্কৃতকারী ব্যক্তি স্থানীয়দের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়। বলা হয়, ‘পুলিশের উপস্থিতির কারণে আতঙ্কে ট্রলিটি দ্রুত চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।’ মুহূর্তেই সেই গুজব জনমনে উত্তেজনার ঢেউ তোলে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দুই পুলিশ সদস্যকে ঘিরে ফেলে এবং কিল-ঘুষিসহ এলোপাতাড়ি হামলা চালায়। আকস্মিক এ পরিস্থিতিতে আহত পুলিশ সদস্যরা দ্রুত থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে গুজবকে কেন্দ্র করে আমাদের দুই সহকর্মীর ওপর হামলা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”ঘটনার পর সীমান্তঘেঁষা ওই এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের আবহ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews