শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী  দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন!

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন !

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬



চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন !

 

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন  এক বৃদ্ধ বাবা। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান (৭৫) একজন প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে বাড়ি যাচ্ছিলেন খলিলুর রহমান। এসময় তার ছেলে মোহাম্মদ মিনার (২৮) হঠাৎ ধারালো দা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে খলিলুর রহমানের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমপ্রাপ্ত  হন তিনি।  গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে  চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা অভিযুক্ত মিনারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযুক্ত মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের অন্য সদস্যরা আলাদা বসবাস করতেন। পরিবারের সদস্যরা জানান, মাদকাসক্ত ছেলের নির্যাতনের কারণে এর আগেও খলিলুর রহমান থানায় অভিযোগ করেছিলেন। সেই মামলায় কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান মিনার। জামিনে বের হয়েই আবারও বাবার ওপর ভয়াবহ হামলা চালিয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews