1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চকরিয়ায় মাতাল  পুত্রের ছুরিকাঘাতে পিতা নিহত ! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

চকরিয়ায় মাতাল  পুত্রের ছুরিকাঘাতে পিতা নিহত !

জামাল হোছাইন, কক্সবাজার:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬

চকরিয়ায় মাতাল  পুত্রের ছুরিকাঘাতে পিতা নিহত !

  কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে খলিলুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকালে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন আচরণ করতেন অভিযুক্ত ছেলে। পারিবারিকভাবে তাকে প্রায় সময় বেঁধে রাখারও অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে পারিবারিক কলহের একপর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে নিজের পিতার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন খলিলুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার ভয়াবহতায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্ত্রী জানান, তাদের ছেলে প্রায় ১০ বছর ধরে মাদকাসক্ত ছিল এবং অস্বাভাবিক আচরণ করত। পরিবারের সদস্যরা বহুবার তাকে চিকিৎসা করানোর চেষ্টা করেছেন বলেও দাবি করেন তিনি।এদিকে ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সচেতন মহল বলছেন, দেশে যুব সমাজের একটি অংশ উদ্বেগজনকভাবে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এর ফলে পরিবার ও সমাজে খুন, চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বাড়ছে। তারা মনে করেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষজ্ঞদের মতে, বেকারত্ব, অসৎ সঙ্গ, পারিবারিক অবহেলা, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং সহজলভ্য মাদক যুব সমাজকে বিপথে নিচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট