শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত

 রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন  দ্রুত বিচারের দাবি !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬



 রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন  দ্রুত বিচারের দাবি !

 

ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লাও। তবে বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অঝোরে কান্নায় ভেঙে পড়েন। সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলা বাসকোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা এবং এলাকাবাসীর প্রতিনিধি কাজী মাসুমসহ অনেকে। বক্তারা বলেন, শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করেছেন। তাই দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে হত্যাকাণ্ডের মাত্র ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। মানববন্ধনে বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে এ ধরনের অপরাধ কমে আসবে। এ সময় তারা উল্লেখ করেন, রামিসার বাবা হতাশা প্রকাশ করে বলেছেন আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। বক্তাদের ভাষ্য, রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে এ দেশে অপরাধী ও ধর্ষকদের বিচার হয়। পাশাপাশি ভবিষ্যতে আর কোনো শিশুকে যেন এমন নির্মমতার শিকার হতে না হয়, সে জন্য কঠোর আইন প্রয়োগ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews