সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

পীরগঞ্জে প্রাণীসম্পদ দপ্তরে পশু খাদ্য ও উপকরণ বিতরণ !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬



পীরগঞ্জে প্রাণীসম্পদ দপ্তরে পশু খাদ্য ও উপকরণ বিতরণ !

 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তরে পশু খাদ্য ও উপকরণ বিতরণ করা হয়। ঐ দিন সকাল ১১ টায় পীরগঞ্জ প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করেন। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রকল্পের ৭৯ জন ছাগল পালনকারী সুফল ভোগীদের মাঝে ২৫ কেজি করে দানাদার খাদ্য এবং ২৭ জন গাভী পালনকারী সুফল ভোগীদের মাঝে ৭৯ কেজি ৬০০ গ্রাম করে দানাদার খাদ্য বিতরণ করা হয়। এছাড়া প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ১১টি ডেইরি পিজি সমিতির ৪৪০ জন সুফল ভোগীর মাঝে ৪টি করে দুধের ক্যান, এক সেট করে দুধ পরিমাপক লিটার সেট, গামবুট সহ ৬ ধরনের উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের এমপি পীরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদ। উক্ত সভায় সভাপতিত্ব করা সহ বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার। অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গির আলম, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রমজান আলী, পৌর বিএনপির সভাপতি মোঃ রুহুল আমীন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাবুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ মোশাররফ হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews