শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী  দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল

দুর্গম শীলছড়িতে বিজিবির জনসচেতনতামূলক সভা, শতাধিক পরিবার পেল চিকিৎসাসেবা !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬



দুর্গম শীলছড়িতে বিজিবির জনসচেতনতামূলক সভা, শতাধিক পরিবার পেল চিকিৎসাসেবা !
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম শীলছড়ি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বিজিবির শীলছড়ি বিওপিতে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি। তিনি বলেন, সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় বিজিবি নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে প্রায় শতাধিক পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা দেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুন। দুর্গম এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews