শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী  দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬



কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট !

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী ব্রিজ পর্যন্ত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে এ যানজট তৈরি হয়েছে। এদিকে ঈদযাত্রার আর মাত্র কয়েকদিন বাকি। এ সময় মহাসড়কে ঘন ঘন যানজট দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগদানের জন্য ঢাকায় যাচ্ছিলাম। কুমিল্লা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত গাড়ি খুব সুন্দরভাবে চলছিল। ইলিয়টগঞ্জ পার হতেই দেখি সামনে গাড়ির দীর্ঘ সারি। সকাল ৭টা থেকে এক জায়গাতেই বসে আছি। সাইফ বাবু নামে অপর এক যাত্রী জানান, মহাসড়কে কয়েকদিন ধরে যানজটের খবর পাচ্ছি। ভেবেছিলাম একটু সকাল সকাল গেলে আরামে ঢাকায় পৌঁছাতে পারবো। এখন এমন যানজটের কবলে পড়লাম, এর থেকে কখন মুক্তি পাব জানি না। ভ্যাপসা গরমে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ভোর বেলা মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়ক বন্ধ হয়ে যায়। আমরা গাড়িটি সরিয়ে নিয়েছি। হাইওয়ে পুলিশ কাজ করছে। অল্পসময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews