শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী  দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  সড়ক অবরোধ !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬



আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  সড়ক অবরোধ !

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওছমান গনি (৪৫)কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কাউ উইনা কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। নিহত ওছমান গনি উপজেলার বড় বিনারচর গ্রামের মৃত আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ২৫ থেকে ৩০ জনের একদল সন্ত্রাসী ওছমান গনির ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওছমান গনির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ এলাকাবাসী বিশনন্দী-গাউছিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আড়াইহাজার থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews