
মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি !
কুমিল্লার মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (মেঘনা-দাউদকান্দি) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি। বুধবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে “কৃষিই সমৃদ্ধি” শ্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র, স্প্রেয়ার, এলএলপি ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়। এছাড়াও তিনি মেঘনা উপজেলায় শুরু হওয়া তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন ও পরিদর্শনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম এম মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, আব্দুল কাদির, আব্দুল গাফফার, হুমায়ুন কবির, আব্দুল মতিন, অহিদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভুঁইয়া, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, সদস্য সচিব জাকির মাহমুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।