
সীতাকুণ্ডে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত !
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নস্থ কালুশাহ ফকিরহাট বাইপাস নামারবাজারে উৎসবমুখর পরিবেশে হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে) সকাল ৯টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৫ সালে বাংলাদেশ নূরানী তালিমুল কুরআন বোর্ডের অধীনে অনুষ্ঠিত নূরানী তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
মাদ্রাসার পরিচালক এইচ এম গিয়াস উদ্দিন মেহেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট লেখক, জনস্বাস্থ্য বিশ্লেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বাদী তাতী দল সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি এস এম লোকমান হাকিম। নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্বারোপ "আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার প্রসারে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।" তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। প্রধান মেহমান এস এম লোকমান হাকিম তাঁর বক্তব্যে বলেন, শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে এইচ এম গিয়াস উদ্দিন মেহেরী বলেন, হযরত আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে তিনি অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। ৭ম শ্রেণির ছাত্র মোহাম্মদ মুনতাসীরের পবিত্র কুরআন তেলাওয়াত এবং ৩য় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আরাফের চমৎকার ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মাস্টার রিয়াজ স্যারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাওলানা তৌহিদ সাহেব ও মাওলানা শাফায়াত সাহেব। তারা সন্তানদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সচেতন ভূমিকা ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মুহাম্মদ ওসমান হায়দার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ছলিমপুর ৬নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ মুসা ইকরাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: মাওলানা কামাল হুজুর,মাওলানা আবু রায়হান ,মাওলানা আনোয়ার সাহেব,জনাবা শাহিন আফরোজ জনাবা ,বেগম আলফাজ নাবিলা , জনাবা নিসরানা আক্তারসহ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমণ্ডলী। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং কেন্দ্রীয় পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে মাদ্রাসার চলমান শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com