প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৬, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ২:২২ পি.এম
কবিতা /মাথায় বাজ/ এম এম মিজান
মাথায় বাজ
এম এম মিজান
ও মিয়া ভাই আছেন ভালো?
চুলগুলো যে এলোমেলো ?
বললো মিয়া একটু কেশে।
মরলাম যে আমরা ফেঁসে।
হঠাৎ করে বাড়ছে দাম।
পাচ্ছি না যে কাজ কাম।
কেমনে দেব গ্যাসের বিল।
আয়- ব্যায়ের নাই যে মিল।
সরকার ফের দাবি তুলে।
বিদ্যুতের দাম যাবে ফুলে।
তেলের দাম বৃদ্ধি করে।
দ্রব্যের দামে যাচ্ছি পুড়ে।
এভাবে যদি চলতে থাকে।
গরীব মরবে ঝাকেঝাকে।
কপালে তাই চিন্তার ভাঁজ।
মাথায় যেন পরছে বাজ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত