বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক !

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬



মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক !

মেহেন্দিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন সোহাগ চাপরাসী (৪০)। তিনি মাহেব হোসেন চাপরাসীর ও শাহনাজ পারভীনের সন্তান। তার স্থায়ী ঠিকানা দক্ষিণ জাঙ্গালিয়া, ০৮ নং ওয়ার্ড, ০৯ নং জাঙ্গালিয়া ইউনিয়ন, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল।

জানা যায়, মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ মতিউর রহমান, এসআই সাজেদুর রহমান এবং সংযোগ ফোর্সের আরও ৫ সদস্য। মেহেন্দিগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মমিন উদ্দিন জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান অত্যন্ত কঠোর। এ বিষয়ে থানার পক্ষ থেকে বলা হয়, “মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি একজন অপরাধী— এটাই তার একমাত্র পরিচয়। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।” আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews