বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার !

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার !

 

কুমিল্লার মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রি ও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে ১০ মাদক মামলার আসামি মোঃ মোসলেম উদ্দিন প্রকাশ মোসলেম মিয়া (৬০) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পাড়ারবন্দ গ্রামের মৃত বজলুর রহমান বুলুর ছেলে।
রবিবার রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা থানার এসআই মোঃ মকবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাধানগর এলাকায় অভিযান চালায়। এসময় মোসলেম মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসলেম মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন। তদন্তকারী কর্মকর্তা জানান, মোসলেম মিয়ার বিরুদ্ধে মেঘনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। থানার রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অন্তত ১০টি মাদক মামলা দায়ের হয়েছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, “আসামি জামিনে মুক্তি পেলে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে সমাজে মাদকের বিস্তার ঘটাতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews