1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত গ্যাস গান উদ্ধার ! - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ! গাছে তাল কাটতে গিয়ে দেখেন কবরে লাশের মাথা কাটা ! গরু কিনতে গিয়ে পথে সর্বস্ব খোয়াল কৃষক, অজ্ঞান পার্টির খপ্পরে হাসপাতালে জীবনযুদ্ধ ! ফ্রান্সে পাঠানোর নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ, যুবক নিখোঁজ বেলাবতে সক্রিয় মানবপাচার চক্র, ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই  পরিচয়ে প্রতারণা: মামলা হলেও অধরা আসামিরা ! মেহেন্দিগঞ্জে ২৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ! মিয়ানমার সীমান্তে গোলাগুলি: আতঙ্কে নাফ নদী ছেড়ে ফিরলেন জেলেরা ! গাইবান্ধায় টর্নেডোয় তান্ডবে লণ্ডভণ্ড ৪ গ্রাম, গৃহহীন দুই শতাধিক পরিবার ! মেঘনায় প্রকাশ্যে মাদক বিক্রেতা, ১০ মাদক মামলার আসামি মোসলেম মিয়া গ্রেপ্তার ! কালিহাতিতে এআই ভয়েস ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার: আটক একজন , আতঙ্কে সাধারণ মানুষ ! সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে !

আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত গ্যাস গান উদ্ধার !

এফরান আলী, ( নারায়ণগঞ্জ) ;
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬

আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত গ্যাস গান উদ্ধার !

 

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুবেদ আলী মার্কেটের পেছনে একটি বাড়ির টয়লেটের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাস গান উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত গ্যাস গানটি গত ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্যে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুবেদ আলী মার্কেট সংলগ্ন এলাকায় জাকির ডাক্তারের বাড়ির টয়লেটের ছাদের ওপর একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একটি গ্যাস গান উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গ্যাস গানটি গত ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের তালিকাভুক্ত কিনা তা যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি ওই সময় লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি সেখানে পড়ে থাকলেও কেউ বিষয়টি খেয়াল করেনি। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গ্যাস গানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং কে বা কারা এটি সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সচেতন মহল বলছে, থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব অস্ত্র দ্রুত উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনা না গেলে অপরাধ পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট