সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

 সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আমাদের হারিয়ে প্রাচীন গ্রন্থ, পাণ্ডুলিপি ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে।

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬



 সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আমাদের হারিয়ে প্রাচীন গ্রন্থ, পাণ্ডুলিপি ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করে গড়ে তুলতে হবে। আজ যশোরের জেলা শিল্পকলা একাডেমি ও  ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। এর আগে, নিতাই রায় চৌধুরী যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।  পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রী প্রতিষ্ঠান দুটির চলমান কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথি, পা-ুলিপি ও গ্রন্থসম্ভার পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি এগুলোকে জাতির ইতিহাস ও জ্ঞানচর্চার অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন। পরে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।  সভায় বক্তারা প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনা, সীমাবদ্ধতা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এ সময় তারা সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, আধুনিকায়ন ও ঐতিহ্য সংরক্ষণে সরকারের কার্যকর সহায়তা কামনা করেন। যশোর বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ। এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য কেবল স্থানীয় নয়, এটি জাতীয় গৌরবের অংশ। এই ঐতিহ্যকে সংরক্ষণ, বিকাশ ও বিশ্বপরিসরে তুলে ধরতে সরকার কাজ করছে। মন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমস্যা ও চ্যালেঞ্জ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, দুষ্প্রাপ্য সংগ্রহ সংরক্ষণ ও সাংস্কৃতিক কর্মকা- সম্প্রসারণে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews