সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

শ্রীবরদীর বালিজুড়িতে ড্রামের সেতু নির্মাণ ,উপকৃত হবে ৫ গ্রামের মানুষ !

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬



শ্রীবরদীর বালিজুড়িতে ড্রামের সেতু নির্মাণ ,উপকৃত হবে ৫ গ্রামের মানুষ !

 

শেরপুরের শ্রীবরদী উপজেলা উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুড়ি গ্রামে সোমেশ্বরী নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন আশপাশের অন্তত পাঁচ গ্রামের মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকা কিংবা অস্থায়ী ব্যবস্থায় নদী পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নদী পারাপারে সময় ও খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। ফলে দীর্ঘদিন ধরে এলাকাবাসী সেখানে একটি স্থায়ী ও মজবুত সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। সম্প্রতি শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনে সোমেশ্বরী নদীর ওপর একটি মজবুত স্থায়ী সেতু নির্মাণের ঘোষণা দেন।

পাশাপাশি স্থায়ী সেতু নির্মাণের আগ পর্যন্ত মানুষের প্রাথমিক ভোগান্তি কমাতে দ্রুত একটি ভ্রাম্যমাণ অস্থায়ী ড্রামের সেতু নির্মাণের নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে শ্রীবরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন আমু বলেন, আমরা একটি ড্রামের সেতু নির্মাণের নির্দেশনা পেয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমে আসে। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহম্মেদ বলেন, এলাকাবাসীর প্রাথমিক ভোগান্তি নিরসনে খুব দ্রুত ড্রামের ব্রিজ নির্মাণ করা হবে। এতে করে মানুষ সহজে নদী পারাপার করতে পারবেন এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে কিছুটা স্বস্তি পাবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews