
মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর ইউনিয়ন মহিলা দলের কমিটি গঠন !
মেহেন্দিগঞ্জ উপজেলার ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী মহিলা দল,মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোসাঃ জীবন নাহার বেগম ও সাধারন সম্পাদক পাখি বেগমের যৌথ স্বাক্ষরিত এই কমিটি ১৬ মে ঘোষনা করা হয়। মোসাঃ রিপা আক্তারকে আহবায়ক, মিলি বেগমকে সিনিয়র যুগ্ন-আহবায়ক ও ফাতেমা বেগমকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে। আগামি ৯০ দিনের মধ্যে উপরোক্ত তিন জনের যৌথ স্বাক্ষরে ইউনিট(ওয়ার্ড) কমিটি অনুমোদন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com