
নির্বাচনী হামলা মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি !
কুমিল্লার মেঘনা উর্বাপজেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযো দ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন-এর নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগে রাজনৈতিক নিষিদ্ধ আওয়ামী লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন-কে প্রধান আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা উপজেলা বিএনপির নেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে গত শনিবার মেঘনা থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি আজ নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেন ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া-র সমর্থক নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, হামলার সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং ঘটনাস্থলে উপস্থিত ড. খন্দকার মোশাররফ হোসেন তার গানম্যানের সাহসিকতায় প্রাণে রক্ষা পান। এছাড়া একই বছরের ১৫ ডিসেম্বর লক্ষ্মণখোলা বাজারে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনীকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, স্থানীয় বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে মোহাম্মদ আলী সুমনকে প্রধান আসামি করে ৮৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com