1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ব্রীজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে বিব্রত ও ক্ষুব্ধ পানি সম্পদ প্রতিমন্ত্রী ! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিলে গ্রাম আদালত সম্পর্কিত জনসচেতনতা মূলক কর্মশালা।  কুমিল্লায় কিশোর গ্যাং আতংকে সাধারণ মানুষ !  চৌদ্দগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। চকরিয়া-পেকুয়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, স্থান পরিদর্শনে স্বরা সচিব ! রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান ! যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হলেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান মিজানুর রহমান সুমন ! নীলফামারী সরকারি কলেজের উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান ! শরীয়তপুরের রুবেল মোল্লা আবেগঘন স্ট্যাটাসে নিজের সাংবাদিকতা জীবন ও অবস্থান তুলে ধরলেন  নয়াদিল্লির আবাসিক হোটেলে আগুনে নিহত কুমিল্লার নুরুল আমিন।  বাউফলে একই পরিবারের তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়াল বিএনপি। 

ব্রীজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে বিব্রত ও ক্ষুব্ধ পানি সম্পদ প্রতিমন্ত্রী !

মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড় :
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬

ব্রীজ আছে, রাস্তা নেই: উদ্বোধনে গিয়ে বিব্রত ও ক্ষুব্ধ পানি সম্পদ প্রতিমন্ত্রী !

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় টাঙ্গন নদীর ওপর নির্মিত ধরধরা সেতুর উদ্বোধন করতে গিয়ে সংযোগ সড়কের বেহাল দশা ও নির্মাণমান দেখে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। শনিবার (১৬ মে) দুপুরে কালিয়াগঞ্জ-মীর্জাপুর সড়কে প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু ও এর দুই পাশের সংযোগ সড়কের উদ্বোধন করেন তিনি। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরিদর্শনে গিয়ে বাস্তব চিত্র দেখে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। সেতু ও সংযোগ সড়ক ঘুরে দেখার পর ধরধরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নির্মাণকাজের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, জীবনে এত বিব্রতকর পরিস্থিতিতে কখনও পড়েননি। সেতু নির্মাণ হলেও এর একপাশ দিয়ে যানবাহন চলাচলের উপযোগী কোনো রাস্তা নেই। সাড়ে পাঁচ কোটি টাকার প্রকল্পে এমন নিম্নমানের কাজ তিনি আগে দেখেননি বলেও মন্তব্য করেন।

তিনি আরও জানান, আগে বাস্তব অবস্থা জানা থাকলে উদ্বোধনে আসতেন না। পরিদর্শনের সময় তিনি লক্ষ্য করেন, সেতুর প্রস্থ ১৮ ফুট হলেও সংযোগ সড়ক মাত্র ১২ ফুট, যা প্রকল্পের পরিকল্পনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাঁর ভাষায়, সেতু ১২ ফুট এবং সড়ক ১৮ ফুট হওয়ার কথা ছিল। এ অবস্থায় পুরো কাজের তদন্ত হওয়া জরুরি বলে তিনি মত দেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার বা প্রকৌশলী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিগণ। এর আগে সকালে প্রতিমন্ত্রী বোদা উপজেলা পরিষদের প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন। পরে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন এবং তিন হাজার টাকা করে নগদ সহায়তা বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট