প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৬, ২:৪৩ পি.এম
স্কুলছাত্রী অপহরণ: অভিনেত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা !

স্কুলছাত্রী অপহরণ: অভিনেত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা !
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা-তে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে অভিনেত্রী "সুলতানা রোজ নিপা" সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক।
পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও ওই শিক্ষার্থী আর ফিরে আসেনি। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সেদিন সে বিদ্যালয়ে উপস্থিত ছিল না। সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই দিন সন্ধ্যায় শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলের অপরপ্রান্ত থেকে জানানো হয়, মেয়েটি তার কাছে রয়েছে এবং তাকে বিয়ে করা হয়েছে। এরপর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তিগত সহায়তায় নম্বরটি ট্রুকলারে শনাক্ত করে। পরে জাতীয় পরিচয়পত্র যাচাই করে প্রধান আসামি হিসেবে আব্বাস আলী ওরফে আব্বাস আলী (৩৫)-এর পরিচয় পাওয়া যায়। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর হাজিরহাট এবং বর্তমান ঠিকানা ঢাকার বাড্ডা এলাকা।
দেবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ৮ মে রাতে ঢাকার ডিআইটি প্রজেক্ট এলাকার একটি বাসা থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করা হয় ঢাকায় অভিনেত্রী হিসেবে পরিচিত সুলতানা রোজ নিপা নামের এক নারীর কাছ থেকে। পরে শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তার বক্তব্যের ভিত্তিতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
মামলায় তৃতীয় আসামি করা হয়েছে দেবীগঞ্জ কলেজপাড়া এলাকার বাসিন্দা ফজিলা বেগমকে। এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আকাশ দেবীগঞ্জে ভাড়া ভেকু মেশিন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষার্থী স্কুলে যাতায়াতের পথে তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে স্থানীয় কয়েকজনের সহায়তায় অপহরণের ঘটনা ঘটানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। শিক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় গত ১৩ মে মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত