সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

স্কুলছাত্রী অপহরণ: অভিনেত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা !

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬



স্কুলছাত্রী অপহরণ: অভিনেত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা !
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা-তে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে অভিনেত্রী “সুলতানা রোজ নিপা” সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক।
পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও ওই শিক্ষার্থী আর ফিরে আসেনি। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সেদিন সে বিদ্যালয়ে উপস্থিত ছিল না। সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই দিন সন্ধ্যায় শিক্ষার্থীর বাবার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলের অপরপ্রান্ত থেকে জানানো হয়, মেয়েটি তার কাছে রয়েছে এবং তাকে বিয়ে করা হয়েছে। এরপর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তিগত সহায়তায় নম্বরটি ট্রুকলারে শনাক্ত করে। পরে জাতীয় পরিচয়পত্র যাচাই করে প্রধান আসামি হিসেবে আব্বাস আলী ওরফে আব্বাস আলী (৩৫)-এর পরিচয় পাওয়া যায়। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর হাজিরহাট এবং বর্তমান ঠিকানা ঢাকার বাড্ডা এলাকা।
দেবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ৮ মে রাতে ঢাকার ডিআইটি প্রজেক্ট এলাকার একটি বাসা থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করা হয় ঢাকায় অভিনেত্রী হিসেবে পরিচিত সুলতানা রোজ নিপা নামের এক নারীর কাছ থেকে। পরে শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তার বক্তব্যের ভিত্তিতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
মামলায় তৃতীয় আসামি করা হয়েছে দেবীগঞ্জ কলেজপাড়া এলাকার বাসিন্দা ফজিলা বেগমকে। এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আকাশ দেবীগঞ্জে ভাড়া ভেকু মেশিন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষার্থী স্কুলে যাতায়াতের পথে তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে স্থানীয় কয়েকজনের সহায়তায় অপহরণের ঘটনা ঘটানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। শিক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় গত ১৩ মে মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews