শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা !

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬



সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা !

 

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের সাথে পরিচিতি হন এবং জেলার সামগ্রীক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, সীমান্ত নিরাপত্তা, সাইবার অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতার গুরুত্বও তুলে ধরা হয়। পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, “পুলিশ এবং সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-পাবলিক-প্রেসের সমন্বয় অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “কেউ দলীয় পরিচয়ে অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশ প্রস্তুত।” তিনি সাতক্ষীরাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং জানান, সাধারণ মানুষের জন্য পুলিশের দরজা সবসময় খোলা থাকবে। সভায় উপস্থিত সাংবাদিকরা সীমান্ত জেলা সাতক্ষীরার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল— মাদক ও অস্ত্র চোরাচালান, অনলাইন জুয়া, সন্ত্রাস, নারী ও শিশু পাচার, চুরি-ডাকাতি, তদন্তে দীর্ঘসূত্রিতা, ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা এবং পুলিশের কাছ থেকে সময়মতো তথ্য না পাওয়ার বিষয়গুলো।

সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপি, এম কামরুজ্জামান, আশেক ই এলাহী, আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, রামকৃষ্ণ চক্রবর্তী, বরুণ ব্যানার্জি, আবু তালেব, আবুল কালাম, গাজী ফরহাদ, আব্দুস সামাদ, এসএম বিপ্লব হোসেন এবং আবু সাইদ প্রমুখ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews