1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বগুড়ায় আ.লীগ নেতার দখলের মার্কেট ভেঙে সরকারি স্কুলের ২৫ কোটি টাকার জমি উদ্ধার ! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম কিংস ফাইনালে ! বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পূরণ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ায় আ.লীগ নেতার দখলের মার্কেট ভেঙে সরকারি স্কুলের ২৫ কোটি টাকার জমি উদ্ধার !  সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মিরপুর হযরত শাহ আলী বোগদাদী (রহ.) মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ । চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ! শেরপুরে এক সংখ্যালঘু পরিবারের আর্তনাদ “আমার ঘর ভেঙে দিয়েন না” ! গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত । প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ভাটেরচরে  মেঘনার নেতাকর্মীদের ঢল !

বগুড়ায় আ.লীগ নেতার দখলের মার্কেট ভেঙে সরকারি স্কুলের ২৫ কোটি টাকার জমি উদ্ধার !

বাদশা আলম বগুড়া
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬

বগুড়ায় আ.লীগ নেতার দখলের মার্কেট ভেঙে সরকারি স্কুলের ২৫ কোটি টাকার জমি উদ্ধার !

 

দীর্ঘ ৪০ বছর ধরে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখল করে মার্কেট ও বাসাবাড়ি নির্মাণ করে আসছিল একটি প্রভাবশালী চক্র।  দখলমুক্ত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করে আসলেও কাজ হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিষয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নজরে আসলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট প্রশাসনকে।

তদন্তে সরকারি জমি দখলের সত্যতা পাওয়ায় শনিবার (১৬ মে) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক উচ্ছেদ শুরু হয়। সকাল আটটা থেকে অভিযান চালিয়ে মাকের্টের এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এতে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের এই জমি দখলকারীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হকও ছিলেন। তার একার দখলেই ছিল প্রায় ২০ শতক জমি। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি উপেক্ষা করে প্রভাবশালীরা বছরের পর বছর ধরে জোরপূর্বক সেখানে স্থাপনা নির্মাণ করে কোটি কোটি টাকা বাণিজ্য করেছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় কয়েকজন সদস্য বিদ্যালয়ের জমি দখলের বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নজরে আনেন। প্রতিমন্ত্রী বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, আমরা স্কুলের এ অবৈধ দখলকৃত জায়গাটি উদ্ধারে বহু জায়গায় ধরনা দিয়েও নিরাশ হয়েছিলাম। অবশেষে আল্লাহর অশেষ মহিমায় জায়গাটি উদ্ধার হওয়ায় হলো।

এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হলে প্রতিমন্ত্রী গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তদন্ত শেষে দখলের প্রমাণ পাওয়ায় আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘ ৪০ বছর ধরে বিদ্যালয়ের জমিটি বেদখলে ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট