1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ভাটেরচরে  মেঘনার নেতাকর্মীদের ঢল ! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ! শেরপুরে এক সংখ্যালঘু পরিবারের আর্তনাদ “আমার ঘর ভেঙে দিয়েন না” ! গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত । প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ভাটেরচরে  মেঘনার নেতাকর্মীদের ঢল ! জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে প্রতিমন্ত্রী আব্দুল বারী ! কালীগঞ্জে যুবদল নেতার উপর হামলাকারী মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ সজিব গ্রেফতার ! স্কুলছাত্রী অপহরণ: অভিনেত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা ! জলঢাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম ও স্বর্ণালঙ্কার লুট ! দপ্তর সম্পাদক থেকে ট্রেজারার: আইনজীবীদের আস্থায় জয়ী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট কৃষিবান্ধব ও উৎপাদনমুখী হওয়া প্রয়োজন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ভাটেরচরে  মেঘনার নেতাকর্মীদের ঢল !

এ কে সরকার মেঘনা (কুমিল্লা)  
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 52;

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ভাটেরচরে  মেঘনার নেতাকর্মীদের ঢল !

শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে কুমিল্লার মেঘনা উপজেলার শেষ প্রান্ত ভাটেরচর নতুন সড়কে মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী এবং সদস্য সচিব এম এম মিজানুর রহমানের নেতৃত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক সলিমউল্লাহ মোহাম্মদ, দিলারা শিরিন, প্রফেসর মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুর গফফার, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ আবু ইউসুফ নয়ন, মোহাম্মদ আব্দুল কাদির, মো. সিদ্দিকুর রহমান, প্রফেসর মো. হাবিবুর রহমান ও মো. জহিরুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট হাবিব মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন এবং সদস্য সচিব মোহাম্মদ জাকির মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট