সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ।

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬



গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ।

গাজীপুরে কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সদর মেট্রো থানা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডস্থ আহনাফ কিচেনে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তাদের পরিচয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলাম মানুর সভাপতিত্বে এবং কমিটির গাজীপুর সদর মেট্রো থানার সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রওনাক উদ্দিন।

এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কেজি স্কুল পূবাইল মেট্রো থানা অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মেট্রো থানা কমিটির উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম শহিদ, ফেরদৌসী বেগম, শাহাদাত হোসেন রানা ও ওসমান আলী। অনুষ্ঠানে বিভিন্ন কেজি স্কুলের পরিচালক, প্রধান শিক্ষকসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের ঐক্য সুদৃঢ় করা, শিক্ষার মানোন্নয়ন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

নবগঠিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি মোঃ সাইফুল ইসলাম (সাইফুল’স মডেল স্কুল), সহ-সভাপতি সালাম সিকদার (হলিসন স্কুল), সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (ব্রাইট স্টার কিন্ডারগার্টেন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ (গাজীপুর পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ (প্রতিভা এডুকেশন সেন্টার), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান (আফিয়া প্রি ক্যাডেট হাই স্কুল), অর্থ সম্পাদক আসাদ উজ্জামান (স্কলার্স হাই স্কুল), প্রচার সম্পাদক জিহাদ রহমান (জেনিথ সেন্ট্রাল স্কুল), শিক্ষা বিষয়ক সম্পাদক ফারিয়া চৌধুরী মুন্নি (ছায়াবীথি কিন্ডারগার্টেন), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মাসুদা পারভীন (গাজীপুর আইডিয়াল স্কুল), সমাজ কল্যাণ সম্পাদক সেলিনা আক্তার (আলোকিত আদর্শ বিদ্যানিকেতন), ক্রীড়া সম্পাদক আসলাম শেখ (ওই ফাউন্ডেশন স্কুল), দপ্তর সম্পাদক আজাহার ইসলাম (ঢাকা আইডিয়াল ক্যাডেট একাডেমি)। সদস্যবৃন্দ মাহমুদুল হাসান (গাজীপুর সেন্ট্রাল স্কুল), মাহফুজাহ ইসলাম তামান্না (গাজীপুর অক্সফোর্ড স্কুল), মনি, রাকিব, শাহরিয়া আহমেদ (মুক্তিযোদ্ধা আইডিয়াল স্কুল)। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews